ডাকাতির প্রস্তুতি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৩ মে ২০২৪ , ০৭:৪৩ পিএম


লাদেন
ছবি: আরটিভি

জয়পুরহাটের পাঁচবিবিতে একাধিক মামলার আসামি লাদেনকে (২২) ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে ধরঞ্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মে) দুপুরে লাদেনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

লাদেন পাঁচবিবি উপজেলার দৈবকনন্দনপুর গ্রামের বাবুল হোসেনের পুত্র। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ৫ এপ্রিল উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া এলাকার সাথী-৩ আলুর স্টোরের পশ্চিম পাশে আমিরুল ইসলামের বাঁশ ঝাড়ে বসে ডাকাতি প্রস্তুতি চলছিল এমন একটি মামলায় অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে মামলা হয়। সেই মামলায় পরবর্তীতে  উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লকনাহার গ্রামের ওয়াহেদ আলীর পুত্র আবির হোসেন (৩০), বাগজানা ইউয়িনের সোনাপুর গ্রামের শাহিনের পুত্র আবু হাসান (২২) ও জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জের আব্দুর রহমানের পুত্র আরমানকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে লাদেনকে গ্রেপ্তার করে পুলিশ।

লাদেন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার নামে জয়পুরহাট ও পাঁচবিবি থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতি প্রস্তুতি মামলায় লাদেনকে জয়পুরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission